
রাজশাহীতে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনটি অধিবেশনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মোট ৩৫৮টি পুরস্কার বিতরণ করা হয়।
‘বাহান্ন সন ফুরফুরে মন, আয় রে ছুটে আয়; সম্ভাবনার জোছনা আনি আঁধার দুনিয়ায়’ প্রতিপাদ্যে ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরী শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমিরেটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, উপপুলিশ কমিশনার মো. আবুল কালাম সাহিদ, কেন্দ্রীয় অফিস সম্পাদক অগ্রপথিক মাহফুজুর রহমান, শিশু স্বাস্থ্য ও গবেষণা সম্পাদক অগ্রপথিক জাবির আব্দুল্লাহ এবং প্রাক্তন শাখা পরিচালক মাহবুব আলম।
এ অধিবেশনে মাইন্ড ম্যারাথন সিজন-৩-এর সাতটি প্রতিষ্ঠানের ৫১টি, শর্টফিল্ম সম্মাননা ৪টি, জুলাই রচনা প্রতিযোগিতা ৬টি, জুলাই কুইজ প্রতিযোগিতা ৬টি এবং প্রতিষ্ঠাবার্ষিকী কুইজ প্রতিযোগিতায় ৬টিসহ মোট ৭৩টি পুরস্কার বিতরণ করা হয়।
দ্বিতীয় অধিবেশনে শিশু-কিশোর ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিব। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং কেন্দ্রীয় প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক মো. আবু হানিফ। এ পর্বে রাজশাহী নগরীর ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাইন্ড ম্যারাথন সিজন-৩-এর ১৮৩ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন শাখার খেলাধুলা ও ব্যায়ামবিষয়ক উপদেষ্টা এম. এ. সবুর এবং রাজশাহী মহানগরীর উপদেষ্টা সদস্য এ জেড এম শফিকুর রহমান।
এ অধিবেশনে ১০-টিসি প্রতিযোগিতায় ২৭টি, অগ্রপথিক শিক্ষা কর্মশালায় ৭টি এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘প্রস্ফুটিত প্রতিভা সিজন-১’-এ ৭২টিসহ মোট ১০৬টি পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সংগঠক, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর ও ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট।
শিশু-কিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর উপদেষ্টা সভাপতি অ্যাডভোকেট মজিজুল হক।
শাখা পরিচালক মো. আমানুল্লাহর ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সহকারী পরিচালক মো. ইউসুফ আলী, অগ্রপথিক জিহাদ বিন জাকারিয়া, অগ্রপথিক আহমাদ জুবায়ের, অগ্রপথিক সাফওয়ান সাকি এবং ফুলকুঁড়ি আরুশ আব্দুল্লাহ।
অনুষ্ঠানজুড়ে ফুলকুঁড়ি কালচারাল একাডেমির শিশু শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
উত্তরা / এ এম

