
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজপথে নেমেছেন রাজধানীর মিরপুরের পোশাকশ্রমিকরা। তারা মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
রোববার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে এ ঘটনা ঘটে। ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মিরপুরে সড়ক অবরোধ আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

