উত্তরা প্রতিদিন
ঢাকা

অবসরের ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ণ
অবসরের ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ এই কিংবদন্তি। আজ বৃহস্পতিবার ৪১ বছর বয়সী এই তারকা নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান।

২০০৩ সালে অভিষেকের পর থেকে দেশের হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। গোল করেছেন ১৪৬টি। ম্যাচ খেলা ও গোল উভয় ক্ষেত্রেই বিশ্ব রেকর্ডের মালিক তিনি। জাতীয় দলের হয়ে তার বড় সাফল্য ২০১৬ সালে ইউরো জয়।

গত মাসে পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধে জড়ান রোনালদো। নেশন্স লিগের একটি ম্যাচে তাকে খেলাতে অস্বীকৃতি জানান কোচ। এর পরই দলের ক্যাম্প ছেড়ে চলে যান এই তারকা। সেই ঘটনার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘পর্তুগালের মানুষদের বলছি, জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। 

জার্সিটি কখনোই শুধু আমার ছিল বলে মনে করিনি। তবে ২৩ বছর ধরে এটি পরার, এর মর্যাদা রক্ষার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে গায়ে জড়িয়ে মাঠে নামার সৌভাগ্য আমার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবার সময় এসেছে জার্সিটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার। সিদ্ধান্তটি সহজ ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নেওয়া যায় না, হৃদয়েরও ভূমিকা থাকে। ২০০৩ সালের আগস্টে যে যাত্রা শুরু হয়েছিল এবং যা চিরতরে আমার জীবন বদলে দিয়েছে, তার এবার ইতি ঘটতে যাচ্ছে।’

 

উত্তরা / এ এম, 

Read more — খেলাধুলা
Home