
ফুটবল মাঠে লাল কার্ড আর মাঠের বাইরে ব্যর্থ প্রেমের গল্প।
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জীবনে গত কয়েক দিনে আলোচনার কমতি নেই।
৪ ম্যাচ নিষেধাজ্ঞা, বিচ্ছেদের পর সাবেক স্বামীর সঙ্গে প্রেমিকার ঘনিষ্ঠতা, আবার বিয়ের গুঞ্জন—সব মিলিয়ে সামাজিকযোগাযোগমাধ্যমে যেন নাটকের নতুন পর্ব!
ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে ভিনিসিয়ুসের সম্পর্কের ইতি ঘটেছে—এ খবর এখন সবার জানা। নতুন খবর হলো ভিনিকে ছেড়ে ভার্জিনিয়া তার সাবেক স্বামী ও তিন সন্তানের বাবা জে ফেলিপের কাছে ফিরে গেছেন। এমনকি তারা শিগগিরই আবার বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছে ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে সন্তানদের নিয়ে একসঙ্গে সময় কাটান জে ফেলিপ ও ভার্জিনিয়া ফনসেকা।
পরে একই উড়োজাহাজে ভ্রমণের ছবি ভক্তদের মনে নতুন প্রশ্নের জন্ম দেয়।
সিএনএন ব্রাজিল ও ইউওএল জানিয়েছে, গল্পে নতুন মোড় এসেছে বিয়ের গুঞ্জনে। তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিনির সঙ্গে ছাড়াছাড়ির কয়েক দিন পরই ভার্জিনিয়া আবার জে ফেলিপের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং বিয়ের পরিকল্পনা করছেন।
মাঠেও ভিনির সময়টা ভালো যাচ্ছে না।
প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল টেনে ধরে লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে বাজে আচরণ করায় রিয়াল ফরোয়ার্ডকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে লা লিগা কর্তৃপক্ষ।
উত্তরা / এ এম

