উত্তরা প্রতিদিন
ঢাকা

শিবগঞ্জে কৃষক সেজে পাঁচ মামলার আসামিকে গ্রেপ্তার

উত্তরা প্রতিদিন শিবগঞ্জ প্রতিবেদক ১৬ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ
 শিবগঞ্জে কৃষক সেজে পাঁচ মামলার আসামিকে গ্রেপ্তার
শিবগঞ্জে কৃষক সেজে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ -উত্তরা প্রতিদিন

ছদ্দবেশে কৃষক সেজে এক মামলায় সাজাপ্রাপ্ত ও চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতত আসামি শাহাবাজপুর ইউনিয়নের উপর-চকপাড়া গ্রামের মো. শফিকুল আলমের ছেলে শাহ আলম।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহা. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোবাবর সকাল সোয়া ৯টার দিকে এসআই পিয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কৃষক সেজে শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পশ্চিমে একটি আমবাগান থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে। সে চারটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ও একটি জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ দিন যাবত তিনি পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিনব কায়দায় পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

 

 

 

ইএফ/

 

Read more — উত্তরাঞ্চল
Home