বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ২৫২ টাকা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
৪ অক্টোবর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ২৫২ টাকা
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।

এতদিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য ছিল ১ হাজার ৫৮৫ টাকা। যদিও তা বাজারে খুচরা পর্যায়ে ২ হাজারের কাছাকাছি দরে বিক্রি হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা