উত্তরা প্রতিদিন
ঢাকা

৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ
 ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বুধু মন্ডল - উত্তরা প্রতিবেদক

 

৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএনসি)। রবিবার সকাল সাড়ে ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউইনয়নের শিমুলতলা বালুচর গ্রাম থেকে নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি শিমুলতলা বালুচর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে। ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল শিমুলতলা বালুচর গ্রামে অভিযান চালায়। অভিযানে নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডলকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home