উত্তরা প্রতিদিন
ঢাকা

মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন সদস্য গ্রেপ্তার

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ণ
মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন সদস্য গ্রেপ্তার

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০টি মশাল, একটি চাকু ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হরিদাগাছি গ্রামের মেহেদী হাসান নিরব (২৫) এবং তিলাহারী গ্রামের মশিউর রহমান তুহিন (২৪) ও সুমন আলী (২১)।

জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, পুলিশের কাছে খবর আসে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী পত্রপুর এলাকায় মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে অন্যরা পালিয়ে যান। এ সময় মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪০টি মশাল, একটি চাকু ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মোহনপুর থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home