
সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিম ব্যক্তিগত পারফরম্যান্সে ঝলক দেখান। তাতে আইসিসি র্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অর্জনের দেখা পেলেন বাংলাদেশের দুই তারকা।
জিম্বাবুয়ে আগে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে তিন উইকেট হারায়। সবগুলো উইকেটই নেন তাসকিন। তাতে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে এই পেসার। ৯ ধাপ এগিয়ে ১২তম স্থানে। ওই ম্যাচে দুই উইকেট নেওয়া শরিফুল ইসলাম দুই ধাপ এগিয়ে ১১তম। বোলার র্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজ সেরা অবস্থানে, তিনি ৯ নম্বরে। মুস্তাফিজুর রহমান দুই ধাপ নেমে ৩৬তম। রিশাদ হোসেনের অবনতি হয়েছে। ৬ ধাপ নেমে ৮৪ নম্বরে এই স্পিনার।
ব্যাটারদের তালিকাতেও সেরা ৬০১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তানজিদ। জিম্বাবুয়ের বিপক্ষে ৪৬ রান করে তিনি তিন ধাপ লাফ দিয়ে যৌথভাবে ২১তম স্থানে। তাওহীদ হৃদয় নেমে গেছেন তিন ধাপ, ২৫ নম্বরে তিনি। নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ নেমে যৌথভাবে ৩৭তম।

