উত্তরা প্রতিদিন
ঢাকা

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৯ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ণ
কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারও একই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই রোগ থেকে আর মুক্তি মেলেনি তার।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন সনিকা। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।”

সনিকার অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

দেশের শীর্ষস্থানীয় নারী ডিজেদের অন্যতম সনিকা ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন। ব্যতিক্রমী পরিবেশনা ও প্রাণবন্ত মিউজিক সেটের মাধ্যমে অল্প সময়েই তিনি দেশের বিনোদন অঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন।

২০১১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়ান তিনি। পরে ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ সম্মাননা পান।

শুধু ডিজে নয়, গায়িকা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সনিকা। ২০১৪ সালে প্রকাশিত তার প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’ শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। পরবর্তীতে অভিনয়েও নাম লেখান তিনি। ২০১৫ সালে ছোটপর্দায় অভিনয় শুরু করে ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা অর্জন করেন এই তারকা।

Read more — বিনোদন
Home