গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না কেন— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান ও ব্যারিস্টার ফাতেমা চৌধুরী। রুলে বাংলাদেশ ব্যাংক, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংক এবং ড. মুহাম্মদ ইউনূসকে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর আগে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কত তা জানতে চেয়ে রিট দায়ের করেছিলেন আইনজীবী মাসুদ আর সোবহান। এর আগে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য করার নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান। তারা বলেন, গ্রামীণ ব্যাংক প্রায় ২০ শতাংশের মতো সুদ নিয়ে থাকে। প্রকৃতপক্ষে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতারা ঋণের বিপরীতে কত শতাংশ সুদ দিচ্ছেন তা জানার অধিকার আছে। দেখা যাচ্ছে, ১০ বছরের বেশি একজন সুদ দিয়েই যাচ্ছে। এই সুদের উপরেই তারা চলছে। রিটে ক্ষুদ্রঋণ খাতে উচ্চ সুদের কারণে নিম্নআয়ের মানুষের ওপর আর্থিক চাপ বাড়ছে বলেও উল্লেখ করা হয়।
গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি
উত্তরা ডেস্ক
১৮ মে ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
সম্পর্কিত সংবাদ
বাঘায় ভেজাল গুড় উৎপাদন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
আইন-আদালত
১৫ নভেম্বর ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
ধর্ষণচেষ্টার মামলায় তানোরে এনসিপি নেতা গ্রেপ্তার
উত্তরাঞ্চল
১২ নভেম্বর ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড
আইন-আদালত
১২ নভেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
শিবিরের দুই নেতাকে গুলি : সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৪ নভেম্বর
আইন-আদালত
৯ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিস
আইন-আদালত
৮ নভেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
একযুগ পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু
আইন-আদালত
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে পরীমণি
আইন-আদালত
৫ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
প্রযুক্তির সহায়তায় সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, বিচারহীনতা বন্ধের আহ্বান বিএনএনআরসির
আইন-আদালত
৩ নভেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ


