
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন। বুধবার বেলা ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন ডালিয়া নওশীন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। মাগরিবের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
Read more
ডালিয়া নওশীন ছিলেন একজন খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী এবং মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা। সংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।
ডালিয়া নওশীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ছায়ানটসহ শিল্পী ও কলাকুশলীরা।

