উত্তরা প্রতিদিন
ঢাকা

চলে গেলেন অভিনেতা শামস সুমন

উত্তরা প্রতিদিন বিনোদন ডেস্ক ১৭ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ
চলে গেলেন অভিনেতা শামস সুমন

জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে গেছেন তিনি। দীর্ঘদিন ধরেই লিভার সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শামস সুমনের অভিনয়ের যাত্রা মঞ্চ থেকে। এরপর তিনি ছোট ও বড় পর্দায় সমানতালে কাজ করেছেন। দীর্ঘদিন ধরেই তাকে পর্দায় দেখা যায়নি। তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের পরিচালক ছিলেন। আজ বুধবার সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে সুমনের জানাজা এবং সন্ধ্যায় রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

'মন জানেনা মনের ঠিকানা' (২০১৬), 'কক্সবাজারে কাকাতুয়া (২০১৬)', 'চোখের দেখা (২০১৬)', 'প্রিয়া তুমি সুখী হও (২০১৪)', 'আয়না কাহিনী (২০১৩)', 'বিদ্রোহী পদ্মা (২০০৬)', 'জয়যাত্রা (২০০৪)', 'নমুনা (২০০৮)', 'হ্যালো অমিত (২০১২)', 'জয়যাত্রা (২০০৪)' সহ আরও বেশ কিছু সিনেমায় তিনি অভিনয় করেছেন।

২০০৮ সালে 'স্বপ্নপূরণ' চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শামস সুমন।

Read more — বিনোদন
Home