উত্তরা প্রতিদিন
ঢাকা

বড়াইগ্রামে মহাসড়কের কাদায় ঝরলো প্রাণ

উত্তরা প্রতিদিন বড়াইগ্রাম প্রতিবেদক ১৬ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ
বড়াইগ্রামে মহাসড়কের কাদায় ঝরলো প্রাণ
নিহত আকাশ

নাটোরের বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় আকাশ (২৮) নামের মোটর সাইকেল আরহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের বনলতা অটো ভাটা এলাকায় এদূর্ঘটনাটি ঘটে। নিহত আকাশ উপজেলার চক নটাবাড়ীয়া গ্রামের দুলাল ব্যাপরীর ছেলে। নিহতের পরিবার অভিযোগ করে বলেন, গভীর রাতে বনলতা অটো ইট ভাটা সহ বিভিন্ন এলাকা থেকে মাটি আসে। এতে মহাসড়কে মাটির প্রলেপ পড়ে। গত রাতে বৃষ্টির ফলে ব্যপক কাদার সৃষ্টি হয়, যা মৃত্যুফাঁদে পরিনত করেছে পুরো রাস্তা। সকালে মোটর সাইকেল যোগে আকাশ বনপাড়া বাজারে যাওয়ার পথে ওই কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা লাগে। পরে বনপাড়া বনপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষনা করেন। এঘটনায় নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে বনলতা অটো ভাটায় হামলা চালানোর অভিযোগ করেছে ভাটা কর্তৃপক্ষ। 

বনলতা অটো রি-ফ্যাক্ট্ররী’র পরিচালক কামরুল ইসলাম জানান, কিছু চাঁদাবাজ চাঁদা না পেয়ে হামলা করেছে, নগদ টাকা লুটপাট করেছে, ৪জন আহতের দাবি করেন তিনি। অন্যদিকে, নিহত আকাশের চাচা সাংবাদিক সুরুজ বলেন, বনলতা ভাটার অবৈধ মাটি পরিবহনের জন্য প্রতিবছর সড়ক দূর্ঘটনায় ক্ষতির শিকার হয় অনেক পরিবার। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে  তিনি বলেন, একটা প্রাণ ঝরে গেছে তাদের উদাশিনতার কারনে। নিহতের বন্ধুরা ক্ষুব্ধ হয়ে ভাটার সামনে গিয়ে স্লোগান দিয়েছে। ভাংচুর লুটপাটের কোন ঘটনা ঘটেনি। তারা নিজেদের দোষ ঢাকতে ভাংচুর লুটপাটের নাটক সাজিয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস আটক করা হয়েছে। তিনি আরো জানান, রাস্তার কাদা ও বালীর কারনে নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home