উত্তরা প্রতিদিন
ঢাকা

জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করার ঘোষণা প্রশাসক হারুনের

উত্তরা প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক ১৬ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ণ
জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করার ঘোষণা প্রশাসক হারুনের
সদ্য নিযুক্ত প্রশাসক মো. হারুনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন জেলা পরিষদের কর্মকর্তারা - উত্তরা প্রতিদিন

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন সদ্য নিযুক্ত প্রশাসক মো. হারুনুর রশীদ। সোমবার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ ঘোষণা দেন তিনি।

সোমবার বেলা ১২ টার দিকে জেলা পরিষদে আসেন হারুনুর রশীদ। এ সময় জেলা পরিষদের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর প্রথম কর্মদিবস হিসেবে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম।

পরে তিনি সাংবাদিকদের বলেন, জেলার আসনগুলোতে আমরা (বিএনপি) পরাজিত হয়েছি। তবে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন থেকে পিছিয়ে না পড়ে, সে জন্য প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে এক নম্বর প্রায়োরিটি। তিনি আরও বলেন, জেলা পরিষদের মাধ্যমে এই জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আমি আরো এগিয়ে নেব।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, জেলা পরিষদের কর্মকাণ্ডের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। কোন অনিয়ম, অসঙ্গতি আছে কিনা সেগুলো আমাকে দেখিয়ে দিবেন। অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।

 

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home