
Read more
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের লালপুরে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থা। গতকাল রোববার সকালে উপজেলার বিলমাড়ীয়া মডেল একাডেমী মাঠ প্রাঙ্গণে ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এএসএম মোকাররেবুর রহমান নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিনের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. নাজমুল খাঁ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোতালেব রায়হান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষক আবু হাসান, বিলমাড়িয়া মডেল একাডেমীর অধ্যক্ষ আমজাদ হোসেন, সাংবাদিক শিমুল আলী প্রমুখ।
ইএফ/

