উত্তরা প্রতিদিন
ঢাকা

যাত্রাশিল্পী মিলন কান্তি দে আর নেই

উত্তরা প্রতিদিন বিনোদন ডেস্ক ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ অপরাহ্ণ
যাত্রাশিল্পী মিলন কান্তি দে আর নেই

দেশের যাত্রাশিল্পের খ্যাতিমান শিল্পী মিলন কান্তি দে মারা গেছেন। শনিবার বিকাল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়া উপজেলার নিজ গ্রামের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মিলন কান্তি দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গবেষক আমিনুর রহমান সুলতান। তিনি জানান, কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই যাত্রাশিল্পী। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

তিনি আরও জানান, মিলন কান্তি দের সৎকারের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার বিকাল পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন মিলন কান্তি দে। যাত্রাশিল্পে যুক্ত হওয়ার পর থেকেই তিনি নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। আত্মজীবনীসহ যাত্রাশিল্প নিয়ে তার লেখা একাধিক গ্রন্থ রয়েছে। মিলন কান্তি দে আমৃত্যু যাত্রামঞ্চে যেমন সক্রিয় ছিলেন, তেমনি লেখালেখির মাধ্যমেও যাত্রাশিল্পকে সমৃদ্ধ করে গেছেন। তার মৃত্যুতে যাত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Read more — বিনোদন
Home