
কন্যাসন্তানের বাবা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। পোস্টে তিনি নবজাতকের হাতের ছবি জুড়ে দেন। কন্যার নাম রাখা হয়েছে ‘আনায়া’।
অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।’
এই অভিনেতা জানান, কন্যা ও মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন।
উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর কন্যার জন্ম দেন শাম্মা। ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে ভেঙে যায় সংসার। অপূর্ব ও অদিতির সংসারে আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে। এর আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সেই বিয়েও বেশি দিন টেকেনি।

