উত্তরা প্রতিদিন
ঢাকা

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ছাড়লেন গোপালগঞ্জের আরও ৩ নেতা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২০ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ণ
সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ছাড়লেন গোপালগঞ্জের আরও ৩ নেতা

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে দল ও পদ পদবী থেকে পদত্যাগ করেছে আরও তিন আওয়ামী লীগ নেতা।

আজ বৃহস্পতিবার দুপুরে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ার মিয়া। এ সময় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস শেখ ও মো. হাবিবুর রহমান ফকির উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপজেলার গোহালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ার মিয়া লিখিত বক্ত্যেবে বলেন, আমি গোহালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্বে আছি। কিন্তু আমার ব্যক্তিগত কারণে সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আর ভবিষ্যতেও থাকবে না।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে আমি সর্বদা নিয়োজিত থাকব। রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।

একই সংবাদ সম্মেলনে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আরও দুই সহ-সভাপতি ইদ্রিস শেখ ও মো. হাবিবুর রহমান ফকির একই লিখিত বক্তব্য পাঠ করেন।

 

 

Read more — রাজনীতি
Home