প্রতি বছর বাংলাদেশে ৩০ লাখের বেশি মানুষ রোড ক্র্যাশের শিকার হন। তাদের মধ্যে প্রায় ৩৮ হাজার মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন বা প্রতিবন্ধী হয়ে পড়েন।
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে রবিবার (১৫ নভেম্বর) রাজধানীতে নিরাপদ সড়ক আন্দোলন আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।
২০২৩-২৪ সালে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির (এনসিডিসি) উদ্যোগে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) একটি জরিপ করে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রোড ক্র্যাশের পর দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করা হলেও বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে আলোচিত বা ভাইরাল হওয়া ঘটনা ছাড়া কার্যকর তদন্তের উদ্যোগ দেখা যায় না। রোড ক্র্যাশ প্রতিরোধে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সুপারিশ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আক্তার বলেন, সড়ক নিরাপত্তা অর্জনে সরকারের বিভিন্ন ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এসব ঘাটতি পূরণে বেসরকারি সংস্থাগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।
আলোচনা সভায় রোড ক্র্যাশে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা, ভোগান্তি এবং প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোড ক্র্যাশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ সহায়তা, ন্যায়বিচার এবং পুনর্বাসনের দাবি জানান।
নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্তের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মশিউর রহমান এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। অন্যদের মধ্যে আন্তর্জাতিক রোড সেফটি বিশেষজ্ঞ তাইফুর রহমান, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) উপনির্বাহী পরিচালক ড. সেলিম মাহমুদ, নিরাপদ সড়ক চাই'র (নিসচা) মহাসচিব লিটন এরশাদ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস, ডিটিসিএ'র সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মো. মামুনুর রহমান, ভয়েস অব রিফর্মের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার মিঠুন রহমান এবং ভেহিক্যাল ফর রোড সেফটির মুখপাত্র মো. দিদারুল ইসলাম।
উত্তরা / এ এম


