উত্তরা প্রতিদিন
ঢাকা

নেতানিয়াহুর নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনা শেষ: ইয়ার লাপিদ

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ
নেতানিয়াহুর নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনা শেষ: ইয়ার লাপিদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।

বিরোধী দল ইয়েশ আতিদ পার্টির এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, নেতানিয়াহুর নেতৃত্বে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা পুরোপুরি বাতিল হয়ে গেছে।

লাপিদ আরও বলেন, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখার মতো সামর্থ্য ইসরায়েলের নেই। তিনি ক্ষমতায় থাকলে দেশটির নিরাপত্তা হুমকির মুখে পড়বে, গণতন্ত্র বিপন্ন হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান ধ্বংস হবে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে লাপিদ এ মন্তব্য করেন। তার এই বক্তব্যের মধ্য দিয়ে নেতানিয়াহুকে নিয়ে বিরোধীদের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। সূত্র: আল-জাজিরা

Read more — আন্তর্জাতিক
Home