উত্তরা প্রতিদিন
ঢাকা

ঈশ্বরদীতে বিএনপির ২ পক্ষের পৃথক কর্মসূচি, নিরাপত্তায় পুলিশ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ণ
ঈশ্বরদীতে বিএনপির ২ পক্ষের পৃথক কর্মসূচি, নিরাপত্তায় পুলিশ

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষের পৃথক কর্মসূচি ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সমাবেশ ও পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়েজন করা হয়।

দুটি পক্ষ পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু অনুসারী নেতা-কর্মীরা পৃথকভাবে নিজ নিজ কার্যালয়ের সামনে সমাবেশ ও পতাকা উত্তোলন করে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে হাবিবুর রহমান হাবিব অনুসারী নেতা-কর্মীরা শহরের পোস্ট অফিস মোড়ে ও জাকারিয়া পিন্টু অনুসারী নেতা-কর্মীরা রেলগেট ট্রাফিক মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত গানে জাতীয় ও বিএনপির দলীয় সংগীত গানে দলীয় পতাকা উত্তোলন করেন।

 

সকালে সমাবেশ ও পতাকা উত্তোলন ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুটি পক্ষের পক্ষ থেকে শোভাযাত্রা করা হবে। জাকারিয়া পিন্টু পক্ষ মঙ্গলবার বিকেলে ও হাবিবুর রহমান হাবিব পক্ষ নেতা-কর্মীরা বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করার পূর্ব ঘোষণা রয়েছে।

এদিকে বিএনপির দুটি পক্ষের পৃথক কর্মসূচির কারণে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে পোস্ট অফিস মোড়, রেলগেট ট্রাফিক মোড় ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়।

সকালে পোষ্ট অফিস মোড়ে সমাবেশ, পতাকা উত্তোলনের সময় হাবিবুর রহমান হাবিরের অনুসারীর সমন্বয়ে নবগঠিত ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

রেলগেট ট্রাফিক মোড়ে সমাবেশ, পতাকা উত্তোলনের সময় জাকারিয়া পিন্টুর অনুসারী নেতা-কর্মীর সমন্বয়ে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সাহাবুদ্দিন সেন্টু সরদার, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী খান, জাহাঙ্গীর হোসেন খান, আবু বক্কার সিদ্দিক তুফান, মজিবর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল সদস্য সচিব আনোয়ার হোসেন জনি, যুগ্ম আহ্বায়ক বিষ্টু কুমার সরকার, নান্নু রহমান, ইলিয়াস হোসেন এলবাস, আবু বক্কার সিদ্দিক বেল্টু, আব্দুর রাজ্জাক, খন্দকার তৌফিক আলম সোহেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঈশ্বরদীতে বিএনপির দুটি পক্ষ রয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দুটি পক্ষেরই পৃথক কর্মসূচি রয়েছে। এ কারণে পুলিশ, র‌্যাব, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পোস্ট অফিস মোড়, রেলগেট ট্রাফিক মোড় ছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। তিনি আশা করেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তারা তাদের কর্মসূচি পালন করবেন।

 

Read more — উত্তরাঞ্চল
Home