
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর অরল্যান্ডোতে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার অন্যতম বড় বাংলাদেশি সাংস্কৃতিক আয়োজন ফোবানা সম্মেলন। তিন দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশের আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনের বিভিন্ন সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো ফোবানার মঞ্চে পারফর্ম করবেন জায়েদ খান।
প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি দেশীয় শিল্পীদের পরিবেশনায় এবারের সম্মেলনেও থাকছে নানা আয়োজন। জায়েদ খানের অংশগ্রহণকে ঘিরে এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
উত্তরা/এএম

