উত্তরা প্রতিদিন
ঢাকা

হিলি বন্দরে বুধবার আমদানি-রপ্তানি বন্ধ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৫ আগস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ণ
হিলি বন্দরে বুধবার আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় ২৬ আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ছুটি শেষে পরদিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে।

পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশ যাতায়াত স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

Read more — উত্তরাঞ্চল
Home