
রাজশাহীতে অনলাইন ও মাল্টিমিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য সদস্য ফরম বিতরণের উদ্যোগ নিয়েছে রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)।
Read more
মঙ্গলবার (২৫ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রাজশাহী নগরীর অলকার মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে সদস্য ফরম সংগ্রহ করা যাবে। ফরম পূরণ করে জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।
সদস্য হওয়ার আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
সংগঠনের সদস্য সচিবের কাছ থেকে সদস্য ফরম সংগ্রহ করা যাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

