উত্তরা প্রতিদিন
ঢাকা

বিয়ের ছয় মাসের মাথায় টিকটক-অভিনয় সব ছাড়লেন অভিনেত্রী

উত্তরা প্রতিদিন বিনোদন ডেস্ক ৪ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ণ
বিয়ের ছয় মাসের মাথায় টিকটক-অভিনয় সব ছাড়লেন অভিনেত্রী

বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেত্রী হিসেবে পরিচিত হওয়া সুমনা ইয়াসমিন সায়মা।

সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি জানান, এখন থেকে আর মিডিয়ার কোনো কাজ করবেন না। পাশাপাশি মিডিয়া সংশ্লিষ্ট কোনো কাজ নিয়ে তার সঙ্গে যোগাযোগ না করার অনুরোধও জানান এই অভিনেত্রী।

অল্প সময়েই নাটকে কাজ করে পরিচিতি পাওয়া সায়মা গত বছরের ফেব্রুয়ারিতে ‘পাঁজর ৩’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। এতে তিনি অভিনয় করেন আরোশ খানের বিপরীতে।

এরপর একাধিক নাটকে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘হরবোলা’, ‘সাথী’, ‘স্মার্ট লজিং মাস্টার’, ‘স্যারের প্রেমিকা’, ‘ছাত্রী পড়ানো নিষেধ’ এবং ‘বিসিএস রোমান্স’।

ব্যক্তিগত জীবনে গত বছরের ১২ ডিসেম্বর বিয়ে করেন সায়মা। তার স্বামীর নাম রাসেল খান। তিনি লন্ডনপ্রবাসী।

Read more — বিনোদন
Home