
নওগাঁয় বাসচালককে মারধর ও কাউন্টার ভাঙচুরের জেরে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দূরপাল্লার সব রুটে বাসচলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর থেকে টানা কয়েকঘণ্টা আলোচনার পর বিকেলে সাড়ে ৫টায় পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হয়।
এর আগে, সোমবার দিবাগত রাত ১টার দিকে ছাত্রদল নেতা সোহাগের নেতৃত্বে ১০-১৫ জন যুবকের বিরুদ্ধে একতা পরিবহনের চালককে মারধর এবং কাউন্টার ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টা থেকে নওগাঁ-বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ সব রুটের বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ মোটরশ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এবং জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
তিনি বলেন, শ্রমিকদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সে যে দলেরই নেতা হোক না কেনো। প্রশাসন থেকে জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আস্বস্ত করা হয়েছে।

