উত্তরা প্রতিদিন
ঢাকা

‘আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর’

উত্তরা ডেস্ক ১৬ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ণ
‘আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর’

আওয়ামী লীগ দেশে ফিরলে প্রথম গুলি তারেক রহমানের ওপর চালনো হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন বলেন, শেখ হাসিনা উঁকিঝুঁকি দিচ্ছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলব, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে; তাহলে তারা প্রথম কোপ, প্রথমে গুলি চালাবে তারেক রহমানের ওপর। তারেক রহমানের ইতিহাস জানা উচিত। সেই সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল।

প্রধানমন্ত্রীকে সতর্ক করে এই এনসিপি নেতা বলেন, যদি তিনি ইতিহাস না জানেন, তাহলে তার বাপের যে পরিণতি হয়েছিল, একই পরিণতি সন্তানের হতে পারে। এ জন্য তারেক রহমানকে আমরা বলব— ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ।

তিনি বলেন, উন্নয়নের নামে সরকার নানা ধরনের কার্ড দিচ্ছে। সেই কার্ডগুলোতে টাকা না এলে আমরাও একটা কার্ড দেখাব। সেই কার্ডের নাম হলো লাল কার্ড।

সংস্কার প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে যদি আপনি (তারেক রহমান) সংস্কার বাস্তবায়ন না করেন, তাহলে বাংলাদেশে আপনার গদি থাকবে কি না— সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ, জনগণ ভোট দিয়েছে। জনগণ ম্যান্ডেট দিয়েছে। এই জনগণের বাক্সে যদি কেউ লাথি মারতে চায়, আমরাও তার গদিতে লাথি মারতে কোনো কুণ্ঠাবোধ করব না।

Read more — উত্তরাঞ্চল
Home