
রাজশাহীর পুঠিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানেশ্বর ইউনিয়নের জামিরায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও শিবু দাশ।
অভিযানে অনুমোদন ছাড়া পরিচালিত একটি চিপস কারখানা ও একটি বোতলজাত পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের নানা অনিয়ম ধরা পড়ে। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান দুটিকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি দ্রুত অসংগতি দূর করে নিয়ম মেনে ব্যবসা চালানোর নির্দেশনা দেওয়া হয়।
Read more
অভিযানে বিএসটিআই, পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “উপজেলাবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।”

