
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে রাজশাহী কলেজ স্বাস্থ্য কেন্দ্রের জন্য বিভিন্ন স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মনোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলীসহ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি ডা. রানা মাহফুজুল হক, টি আই এম গোলাম মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক ডলার, কোষাধ্যক্ষ আমির সাদাত, দপ্তর সম্পাদক মিজানুল হক, প্রচার সম্পাদক সুজাউদ্দীন আহমেদ, যুগ্ম প্রচার সম্পাদক খালেদ বিন অলিদ ও আবীর, যুগ্ম উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক শামিমা পারভীন, নির্বাহী সদস্য মনোয়ার হোসেন এবং রাশিকুজ্জামান প্রীতম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কলেজ স্বাস্থ্য কেন্দ্রকে আরও কার্যকর ও আধুনিক করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

