উত্তরা প্রতিদিন
ঢাকা

তানোরে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বরেন্দ্র অঞ্চল প্রতিবেদক ৫ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
তানোরে নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর তানোরে থানা পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পতিমা রাণী (৫৯) উপজেলার পৌর এলাকার কালীগঞ্জ রায়তান বড়শো গ্রামের বাসিন্দা। তিনি মৃত মহেশের স্ত্রী।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজের নির্দেশনায় এসআই মাসুদ রানা ও এসআই মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে প্রায় ৭৫ গ্রাম গাঁজা এবং প্রায় ২০ হাজার টাকা মূল্যের দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ ‘জাওয়া’ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য মতে, গ্রেপ্তারকৃত পতিমা রাণীর বিরুদ্ধে পূর্বে ১৫টি মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তানোর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home