উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দরজি নিহত, দুই ট্রাকে আগুন

উত্তরা প্রতিবেদক ৫ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দরজি নিহত, দুই ট্রাকে আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় ডাম্প ট্রাকের চাপায় আক্কাস আলী (৫৫) নামে এক দরজি নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেন। আজ মঙ্গলবার সকালে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। নিহত আক্কাশ আলী বিড়ালদহ মাজার এলাকায় একটি টেইলার্সের দোকানে দরজির কাজ করতেন। তার বাড়ি জেলার চারঘাট উপজেলা সদরের থানাপাড়া মহল্লায়। জানা যায়, বিড়ালদহ মাজার সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি ডাম্প ট্রাক চারঘাট থানাপাড়া এলাকার বাসিন্দা আক্কাস আলীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় শত শত মানুষ রাজশাহী–নাটোর মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা সড়কে থাকা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে যানবাহন দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে জনতার একাংশ পুলিশের কার্যক্রমে বাধা দেয় এবং মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আগুন নেভান। ঘটনার সত্যতা নিশ্চিত করে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home