উত্তরা প্রতিদিন
ঢাকা

সাংবাদিক রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের আরও একটি মামলা

উত্তরা প্রতিবেদক ৩ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
সাংবাদিক রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের আরও একটি মামলা
সাংবাদিক গোলাম রাব্বানী - সংগৃহীত

 

 

 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার দায়ে মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহীস্থ সাবেক রিপোর্টার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজার ও খন্ডকালীন সাবেক শিক্ষক গোলাম রাব্বানীর নামে আরো একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া অপর একটি যৌন নিপীড়ন মামলার আসামী হিসেবে তিনি এখন কারাগারে অবস্থান করছেন।

রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর আদালতের নির্দেশনা মোতাবেক বোয়ালিয়া থানা শনিবার রাতে  গোলাম রাব্বানীকে আসামী করে মামলাটি রুজু করে। এর আগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী বাদী হয়ে ২৭ এপ্রিল দুপুরে গোলাম রাব্বানীর নামে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত বাদীর দাখিলকৃত অভিযোগ ও জবানবন্দী শেষে অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ড করে তিন কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুানালকে অভিহিত করার জন্য বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে শনিবার রাত ৮ টার দিকে বোয়ালিয়া থানা মামলাটি রুজু করে।

উল্লেখ্য, অপর এক নারী বাদী হয়ে গত ০৩ মার্চ ২০২৬ ইং রাজশাহী মহনগর পুলিশের চন্দ্রিমা থানায় গোলাম রাব্বানীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০২ (সংশোধিত-৩) এর ১০ ধারায় প্রথম মামলাটি দায়ের করেন। গত ২০ এপ্রিল এই মামলার জামিন নিতে গেলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ২০ এপ্রিল থেকেই তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home