
নাটোরের গুরুদাসপুরে দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার (৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার ১৮৮ জনের ১৮৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন এবং ৪ জন অনুপস্থিত ছিলেন। ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।
নির্বাচনে সভাপতি পদে আব্দুল মতিন ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে এহসানুল হক মোট ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া সহসভাপতি পদে নিজাম উদ্দিন বাবু ৮৮ ভোট ও কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান ১৩০ ভোটে বিজয়ী হয়েছেন।
ভোটগ্রহণ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। পরিদর্শনকালে তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তারা এমন একটি সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইএফ/

