
রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের (আরসিবিসি) উদ্যোগে সুখী স্বাস্থ্য সেবা ও ইন্টার্নশিপ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টায় রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্টিত হয়।
মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনটির শিক্ষক উপদেষ্টা মোঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ ইব্রাহিম আলী।
আলোচনা সভায় তিনি বলেন, সুখী এ্যাপের উদ্যোগে এবং আমাদের রাজশাহী কলেজের আরসিবিসির সহযোগিতায় সুখী স্বাস্থ্য সেবা প্রদানশীল বিষয়ের অনুষ্ঠান যা শিক্ষার্থীদের সচেতন করে তুলতে সহায়ক।
তিনি বলেন, এই যুগ মূলত প্রযুক্তির যুগ এবং দক্ষতা অর্জনের জন্য তুমি যে কাজই করো না কেন প্রযুক্তি সহযোগিতা নিয়ে তোমার কিন্তু দক্ষতা বৃদ্ধি পেতে পারে ।হতে পারে যে তোমার মনে হতে পারে এটা তো লোকের কাছে চাইতে হবে, এটাও একটা দক্ষতা। তাই সবরকমের দক্ষতা অর্জন করতে হবে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ডঃ মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন অতিথিবৃন্দ।
আলোচনা সভার মূল আলোচনায় অংশ নেন গ্রামীণ হেলথটেক লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ। মূলত শিক্ষার্থীদের স্বাবলম্বী করে তুলতে এই এ্যাপটির ভূমিকা নিয়েই আলেচনা সভাটির বক্তব্যের মূল বিষয় ছিল।
ইএফ/

