উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী কলেজে ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উত্তরা প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
রাজশাহী কলেজে ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী কলেজে ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - উত্তরা প্রতিদিন

 

 

 

 

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের ক্যারিয়ার প্ল্যানিং ও লিডারশিপ অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস ফর জব শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত বিভাগীয় মিলনায়তনে এ কর্মশালা চলে। কর্মশালায় ক্যারিয়ার প্ল্যানিং সেশনে ১০৫ জন এবং লিডারশিপ ও ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস সেশনে ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবমুখী দক্ষতা উন্নয়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোসাম্মাৎ জাহান্নারা আক্তার বানু। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সদস্য সচিব উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. সারোয়ার হোসেন রুপন জানান, একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের কর্মজীবনে সফল হতে প্রস্তুতির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। আয়োজকরা জানান, কর্মশালায় ক্যারিয়ার গঠন, লক্ষ্য নির্ধারণ, যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং বর্তমান চাকরির বাজারের চাহিদা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। এসব বিষয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে। আয়োজকরা আরো জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

Read more — উত্তরাঞ্চল
Home