উত্তরা প্রতিদিন
ঢাকা

এম আর এগ্রো অ্যান্ড ফুডের আলোচনা সভা অনুষ্ঠিত

গোদাগাড়ী প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
এম আর এগ্রো অ্যান্ড ফুডের আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে এম আর এগ্রো অ্যান্ড ফুডের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে দিগরাম এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির আম্রকাননে এ সভা অনুষ্ঠিত হয়।

এম আর এগ্রো অ্যান্ড ফুডের স্বত্বাধিকারী মো. মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ২নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা সাফিউল ইসলাম, সাফিনা পার্কের ম্যানেজার মো. শরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে মতিউর রহমান বলেন, তার একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান থাকলেও কৃষি খাতে অবদান রাখার লক্ষ্যেই তিনি এম আর এগ্রো অ্যান্ড ফুড প্রতিষ্ঠা করেছেন। তিনি জানান, সাধারণ মানুষের কাছে নিরাপদ ও রাসায়নিকমুক্ত অর্গানিক ফল পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, তাঁর বাগানে বিভিন্ন প্রজাতির আম, পেয়ারা, কাঁঠাল, বেল, তেজপাতা, বেদানা, সফেদাসহ নানা ফলদ ও মসলা জাতীয় গাছ রোপণ করা হয়েছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি এসব ফল বিদেশে রপ্তানির লক্ষ্যে কাজ চলছে।

আলোচনা সভায় বক্তারা টেকসই কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে বেসরকারি উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা এ ধরনের উদ্যোগকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Read more — উত্তরাঞ্চল
Home