উত্তরা প্রতিদিন
ঢাকা

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম আমিন

উত্তরা প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ
শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম আমিন

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচালক আমিনুল ইসলাম আমিন শপথ গ্রহণ করেছেন। বুধবার বিকেলে চেম্বার অব কমার্স মিলনায়তনে তিনি শপথ নেন।

শপথ পাঠ করান রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদ্য বিদায়ী সভাপতি মাসুদুর রহমান রিংকু।

এর আগে ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় চেম্বার মিলনায়তনে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ অনুষ্ঠিত হয়। তবে তখন আমিনুল ইসলাম আমিন থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকায় শপথ নিতে পারেননি। দেশে ফেরার পর তিনি পরবর্তীতে শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার সেক্রেটারি মুয়াক্ষেরুল হুদা, নির্বাচিত সহসভাপতি আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক তৌহিদ হাসান, সাবেক পরিচালক সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, ফরিদ আল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শপথ গ্রহণ শেষে আমিনুল ইসলাম আমিন বলেন, ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ, শিল্প ও বাণিজ্যের প্রসার এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন তিনি।

Read more — উত্তরাঞ্চল
Home