
জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি'র (আরসিআরইউ) পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অলকার মোড়ে একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবীব অপুকে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় আরসিআরইউ নেতৃবৃন্দ বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরার ক্ষেত্রে দেশ রূপান্তর যে ভূমিকা রেখে চলেছে তা প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অটুট থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল আলিম বলেন, দেশ রূপান্তর সাত বছর পেরিয়ে আট বছরে পদার্পণ করেছে এই গৌরবময় মুহূর্তে পত্রিকাটির প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান বজায় রেখে ভবিষ্যতেও তারা তাদের ধারাবাহিকতা অটুট রাখবে এটাই আমাদের প্রত্যাশা।
ইএফ/

