উত্তরা প্রতিদিন
ঢাকা

ইরান যুদ্ধে ইউরোপের ধৈর্যচ্যুতি, কোণঠাসা হচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ণ
ইরান যুদ্ধে ইউরোপের ধৈর্যচ্যুতি, কোণঠাসা হচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই সময়কে নিজেদের অনুকূলে মনে করলেও, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইউরোপীয় মিত্ররা ধৈর্য হারিয়ে ফেলছে।

দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের বিশ্লেষক মোহাম্মদ এলমাসরি এমন পর্যবেক্ষণ দিয়েছেন।

মোহাম্মদ এলমাসরি বলেন, ‘আমি মনে করি না সময় এখন কারো পক্ষেই আছে। ইউরোপীয় দেশগুলো এখন ধৈর্য হারিয়ে ফেলছে।’

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের গতকাল দেওয়া এক বিবৃতির প্রসঙ্গ টেনে এই বিশ্লেষক বলেন, চ্যান্সেলর যখন বলেন ‘ইরানিরা অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে’, তখন এটি স্পষ্ট হয় ট্রাম্প তার মিত্রদের কাছ থেকে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন। মিত্ররা মনে করছে ট্রাম্পই তাদের এই বড় সংকটে ফেলেছেন এবং তিনি এটি সমাধান করতে পারছেন না।’

এলমাসরি আরো বলেন, ‘চ্যান্সেলরের এমন বক্তব্য ট্রাম্পকে খুশি করবে না, বরং এটি তার স্পর্শকাতর জায়গায় আঘাত করার মতো। সবচেয়ে কৌতুহলজনক বিষয় হলো, এর মাধ্যমে এটিই ফুটে উঠছে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের নিজেদের মিত্রদের কাছ থেকেও দিন দিন বিচ্ছিন্ন হয়ে পড়ছে।’

 

Read more — আন্তর্জাতিক
Home