
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নাসিমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
Read more
সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতুন একই গ্রামের মৃত হবিবর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করছিলেন নাসিমা খাতুন। ভোর রাতে হঠাৎ ঝড় শুরু হলে প্রবল বাতাসে একটি বিশাল আকৃতির রেইনট্রি গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্গানগর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন বলেন, স্বামীর মৃত্যুর পর নাসিমা খাতুন রাস্তার পাশে একটি ঘর তুলে বসবাস করছিলেন। ভোরের ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে গেলে তিনি প্রাণ হারান।

