উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে এনএসআই’র অভিযানে নকল সিগারেট জব্দ

উত্তরা প্রতিবেদক ২২ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
রাজশাহীতে এনএসআই’র অভিযানে নকল সিগারেট জব্দ

রাজশাহী নগরীতে ১ হাজার প্যাকেট নকল সিগারেটসহ একজনকে আটক করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে। 

 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস কার্যালয়ে এই অভিযান চালানো হয়। 

 

আটককৃত মোঃ কামরুজ্জামান (৫৪) নগরীর শিরোইল কলোনী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই’র জেলা শাখা ও বোয়ালিয়া থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়।

 

এ বিষয়ে এনএসআই’র এক কর্মকর্তা জানান, এটি তাদের নিয়মিত তদারকি ও অভিযানেরই একটি অংশ। জনস্বার্থ রক্ষায় আগামীতেও যেকোনো ভেজাল পণ্য ও অবৈধ মালামালের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযান চালিয়ে ১ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Read more — উত্তরাঞ্চল
Home