উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে পাম্পে তেল নিতে এসে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

উত্তরা প্রতিবেদক ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ
রাজশাহীতে পাম্পে তেল নিতে এসে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলায় ফিলিং স্টেশনে তেল নিতে এসে প্রখর রোদে হিট স্ট্রোকে এক বাঁশ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি আবদুল আলিম (৬০)। তিনি ফিলিং স্টেশন সংলগ্ন বাকশৈল গ্রামের নাসের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকে তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে ছিলেন আবদুল আলিম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেলে দীর্ঘ সময় প্রখর রোদে অপেক্ষার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র গরমে হিট স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home