উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী-ঢাকা বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ

উত্তরা প্রতিবেদক ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
রাজশাহী-ঢাকা বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ

বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাজশাহীর কোনো কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।

যাত্রীরা অভিযোগ করে বলেন, পূর্বঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেওয়ায় আমরা চরম অনিশ্চয়তায় পড়েছি। বিশেষ করে যাদের জরুরি কাজ রয়েছে, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। এ দুর্ভোগ কমাতে দ্রুত সমাধানের দাবি জানাচ্ছি।

বাস মালিক সমিতির নেতারা জানান, রাজশাহী ও নাটোর বাস মালিকদের মধ্যে দ্বন্দ্বের কারণেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কবে এ সংকটের সমাধান হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। 

Read more — উত্তরাঞ্চল
Home