উত্তরা প্রতিদিন
ঢাকা

রামেকে হামে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০

উত্তরা প্রতিবেদক ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ণ
রামেকে হামে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০

 রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত এক দিনে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৩২ জন রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, চলমান এই সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬৬১ জন রোগী রামেকে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে। মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রেখেছে।

Read more — উত্তরাঞ্চল
Home