
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
Read more
নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে। নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। যা রবিবার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।

