
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে পরিকল্পিত অর্থনৈতিক সংস্কার ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একইসাথে জনগুরুত্বহীন ‘জম্বি প্রকল্প’ বাতিল এবং সামাজিক সুরক্ষায় ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণাও দেন তিনি।
তিনি আরও জানান, পরিকল্পিত অর্থনৈতিক সংস্কার ও কার্যকর উদ্যোগের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
Read more
তিনি বলেন, সামাজিক সুরক্ষা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যার অংশ হিসেবেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

