
রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের পাকশী বিভাগীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে দর্শনা স্টেশন মাস্টার মির্জা কামরুলকে সভাপতি এবং রাজশাহী স্টেশন মাস্টার ময়েন উদ্দিন আজাদকে সাধারণ সম্পাদক হিসেবে আগামী দুই বছরের জন্য নির্বাচিত করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) পাকশীর হাসেম আলী মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন। এ সময় পাকশী বিভাগীয় ম্যানেজার আবু হেনা মোস্তফা আলমসহ বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Read more
পাকশী বিভাগীয় ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং রেলওয়ে কর্মচারীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

