
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের Quality Assurance Committee (QAC) কিউএসি এর তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ার ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। সভায় Bangladesh Accreditation Council (BAC)-এর মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, বিভিন্ন নীতিমালা প্রণয়ন এবং একাডেমিক উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত Outcome-Based Education (OBE) কার্যক্রমের আরও কার্যকর প্রয়োগ ও উন্নয়নের বিষয়েও মতবিনিময় করা হয়। এ সময় সভার সদস্যরা সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে মূল্যবান মতামত দেন। সভায় প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনা, গুণগত মান নিশ্চয়ন কার্যক্রম আরও জোরদার করা এবং BAC-এর স্বীকৃতি অর্জনের লক্ষ্যে বিভাগগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে ব্যবসায় প্রশাসন বিভাগ আগামী জুলাই ২০২৬-এ অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করার পরিকল্পনা উপস্থাপন করলে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পলিসি প্রণয়নের জন্য কমিটিও চূড়ান্ত করা হয়। সভায় কিউএসি’র অনুষদসমূহের ডিনবৃন্দ, পরিচালক, অতিরিক্ত পরিচালক এবং সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইএফ/

