উত্তরা প্রতিদিন
ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আম, লিচু ও ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা

উত্তরা প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক ৭ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আম, লিচু ও ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা
শিলাবৃষ্টিতে আম, লিচু ও ধানের ব্যাপক ক্ষতি - উত্তরা প্রতিদিন

 

 

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আম, লিচু ও ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে শিলাবৃষ্টিতে কৃষি প্রধান জেলার অর্থকরী ফসল আম, লিচু ও ধানের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। শিলাবৃষ্টির ফলে কৃষকরা পরেছেন চরম হতাশায়।

ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও এলাকাবাসীর ধারণা শীষ ফোঁটা ধানের যে বাম্পার ফলন আশা করা হচ্ছিল তা আর হবেনা। আমের রাজধানী ক্ষ্যত জেলায় যেভাবে আমের মুকুল হয়েছিল বৈরী আবহাওয়ার কারণে তা প্রায় ৪০% নষ্ট হয়ে যায়। আজকের শিলাবৃষ্টিতে তারও অর্ধেকে নেমে আসবে বলে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেছেন আমচাষী ও ব্যবসায়ীরা। আম মৌসুমে জেলায় বিভিন্ন সর্বস্তরের মানুষ বাড়তি আয় করে থাকে। এর ফলে তা থেকেও বঞ্চিত হবে এলাকার খেটে খাওয়া মানুষ গুলো।

অতিসত্বর কৃষি অফিসের মাধ্যমে জেলাবাসীর এ দুর্ভোগে জেলা প্রশাসনকে সহায়তা করার আহ্বান ক্ষতিগ্রস্তদের।

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home